ক্যাম্পাস

মুজিবনগরে আইডিয়াল মাদ্রাসা ও দারুল হিফজের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

মেহেরপুর প্রতিনিধি

শেয়ারঃ

মুজিবনগরে আইডিয়াল মাদ্রাসা ও দারুল হিফজের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ- খবরের থাম্বনেইল ফটো

মেহেরপুরের মুজিবনগর আইডিয়াল মাদ্রাসা ও দারুল হিফজ এর উদ্যোগে ফলাফল প্রকাশ ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মুজিবনগর আইডিয়াল মাদ্রাসা ও দারুল হিফজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠান


আইডিয়াল মাদ্রাসা ও দারুল হিফজের পরিচালনা পরিষদের পরিচালক আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার সম্মানিত আমির মাওলানা তাজউদ্দিন খাঁন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন আগামীর বাংলাদেশ বিনির্মানে তোমাদের সৎ, দক্ষ্য ও দেশ প্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। অনুষ্ঠানে


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মামুন উদ্দিন এবং মুজিবনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা খান জাহান আলী।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসার পরিচালক মুফতি বাজিতদ হোসেন,মাওলানা আব্দুল হালিম,সোহেল রানা ও মোখলেছুর রহমান প্রমুখ।


পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী ও মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


সম্পর্কিত খবর