ক্যাম্পাস

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর উপস্থিতিতে জাবির জলাশয়ে ৪১২ কেজি পোনামাছ অবমুক্ত করণ

জাবি প্রতিনিধি

শেয়ারঃ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর উপস্থিতিতে জাবির জলাশয়ে ৪১২ কেজি পোনামাছ অবমুক্ত করণ- খবরের থাম্বনেইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কয়েকটি জলাশয়ে প্রায় ৪১২ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় এবং ক্যাম্পাস পলিসি নেক্সাসের (সিপিএন) উদ্যোগে আয়োজিত ‘মাছের পোনা অবমুক্তকরণ উৎসব ২০২৬’-এর আওতায় এই কর্মসূচি পালন করা হয়।


বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সামনে আনন্দ দিঘিতে কর্মসূচির উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে কৃষি ও মৎস্য সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। এ জন্য চাষযোগ্য কোনো জমি খালি রাখা যাবে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৮০ একর জলাশয় মৎস্য সম্পদের একটি বড় সম্ভাবনা। এবার প্রথমবারের মতো সরকারিভাবে বিশ্ববিদ্যালয়ের জলাশয়গুলোতে বড় আকারে প্রায় ৪১২ কেজি মাছের পোনা অবমুক্ত করা হলো।”


অনুষ্ঠানে সভাপতির অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। এসময় তিনি বলেন, “পরিযায়ী পাখি ও জলাশয়ে মাছ অবমুক্তকরণের মধ্যে কোনো সাংঘর্ষিক সম্পর্ক নেই। এটি একটি সমন্বিত প্রতিবেশব্যবস্থা, যেখানে মাছ ও জলজ প্রাণীর সহাবস্থান স্বাভাবিক। বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক বৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখেই মৎস্যসম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে আর্থিকভাবে লাভবান হওয়া সম্ভব। পাশাপাশি শিক্ষার্থীদের আমিষের চাহিদা পূরণেও এটি ভূমিকা রাখবে।”


কর্মসূচির উদ্যোক্তা ও সিপিএনের সংগঠক মেহেদী মামুন বলেন, বিশ্ববিদ্যালয়ের ১৮০ একরের বেশি জলাশয়কে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের জন্য মাছের জোগান নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে জলাশয়ের পানি দূষণমুক্ত রাখা এবং কর্মসংস্থান সৃষ্টি করাও এ উদ্যোগের লক্ষ্য।


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুর রব, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।



সম্পর্কিত খবর