ক্যাম্পাস
ইবির নবনিযুক্ত উপাচার্যকে জিয়া পরিষদের অভিনন্দন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানকে অভিনন্দন জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ‘জিয়া পরিষদ’।
বৃহস্পতিবার (১৪ মে) সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৫তম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ উপলক্ষে নবনিযুক্ত উপাচার্যকে ইসলামী বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানানো হচ্ছে এবং সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে।
তারা আরও বলেন, আমরা আশা করি নবনিযুক্ত উপাচার্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয়কে কাঙ্ক্ষিত লক্ষ্যপানে এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে সর্বক্ষেত্রে সফলভাবে কাজ করবেন। আমরা মহান আল্লাহর কাছে তার সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৫তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।




