ক্যাম্পাস
ইবির নবনিযুক্ত উপাচার্যকে ইউট্যাবের শুভেচ্ছা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) ইবি শাখা।
বৃহস্পতিবার (১৪ মে) সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রশিদুজ্জামানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সিনিয়র অধ্যাপক, ইবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি এবং ইউট্যাব কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহ-সভাপতি অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় ইউট্যাব ইবি শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।
তাঁর সুযোগ্য নেতৃত্বে ইসলামী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিকসহ সার্বিক উন্নয়ন ও অগ্রগতি নতুন গতি পাবে বলে আশা প্রকাশ করা হয়। পাশাপাশি তাঁর সার্বিক সাফল্য কামনা এবং পূর্ণ সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়।
উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৫তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।




