ক্যাম্পাস

তারেক রহমানের কুমিল্লা আগমন উপলক্ষে কুবি ছাত্রদলের আনন্দ মিছিল

কুবি প্রতিনিধি

শেয়ারঃ

তারেক রহমানের কুমিল্লা আগমন উপলক্ষে কুবি ছাত্রদলের আনন্দ মিছিল- খবরের থাম্বনেইল ফটো

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর কুমিল্লা আগমন উপলক্ষে আনন্দ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদল। ১৫ মে (শুক্রবার) জুমার নামাজের পর এই মিছিল অনুষ্ঠিত হয়।


মিছিলে উপস্থিত ছিলেন কুবি শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন এবং সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভসহ সংগঠনের নেতাকর্মীরা।


মিছিলটি কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া থেকে শুরু হয়ে গোলচত্বর হয়ে প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে শেষ হয়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন, যেমন— “তারেক রহমানের আগমন— শুভেচ্ছা স্বাগতম”, “ছাত্রদলের পক্ষ থেকে— লাল গোলাপ শুভেচ্ছা” ইত্যাদি।


শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, “দীর্ঘ রাজনৈতিক প্রেক্ষাপটের পর তারেক রহমানের এই সফরকে ঘিরে আমরা আনন্দ মিছিলের আয়োজন করেছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করেছে।”


আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, “তারুণ্যের প্রতীক ও ছাত্রদলের অভিভাবক তারেক রহমান কুমিল্লায় আসছেন। এ উপলক্ষে আমরা তাঁকে স্বাগত জানাতে এই আয়োজন করেছি। আমরা চাই তিনি দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় ভূমিকা রাখুন।”


প্রসঙ্গত, আগামী শনিবার (১৬ মে) কুমিল্লা-চাঁদপুর সড়কের পাশে বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে একটি জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান।


সম্পর্কিত খবর