ক্যাম্পাস
জাবিতে ধর্ষণচেষ্টার ঘটনায় ধোঁয়াশা, ছড়ানো হয়েছে এআই ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫১ ব্যাচের এক শিক্ষার্থীকে বহিরাগত কর্তৃক জোরপূর্বক ধর্ষণচেষ্টার ঘটনায় অপরাধীর এআই দিয়ে তৈরি ছবি ছড়িয়ে দেয়ায় অপরাধীর আসল চোহারা শনাক্ত নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১৫ মে) বিশ্ববিদ্যালয়ের পরিবহনচত্বর এলাকার ক্যামেরায় ধরা পড়া অপরাধীর অন্য একটি ফুটেজ প্রকাশিত হলে ঘটনার দিন ছড়িয়ে পড়া ছবি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। বিষয়টি নিয়ে ক্যাম্পাসের শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে নানা আলোচনা-সমালোচনা।
খোঁজ নিয়ে জানা যায়, ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ভুক্তভোগী এবং বেশ কয়েকজন নারী শিক্ষার্থী সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করেন। তবে অভিযোগ উঠেছে যে, সে সময় সাংবাদিকদের সিসিটিভি ফুটেজ দেখতে দেওয়া হয়নি এবং তথ্য সরবরাহের ক্ষেত্রে চরম অসহযোগিতা করা হয়েছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গ্রুপে অভিযুক্তের এআই-জেনারেটেড ছবি ছড়িয়ে পড়ে, যা বিভ্রান্তি আরও বাড়িয়ে দেয়। এমনকি গণমাধ্যমকর্মীদের কাছেও এই কৃত্রিম ছবিই সরবরাহ করা হয়। দেশের বিভিন্ন পত্রপত্রিকায় এই ভুল ছবি প্রকাশিত হওয়ার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরণের সংশোধনী বা ব্যাখ্যা না দিয়ে নীরব ভূমিকা পালন করেছে—যাকে প্রশাসনের চরম উদাসীনতা ও ব্যর্থতা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
ইতোমধ্যে এআই ছবি নিয়ে অপরধীকে সনাক্ত করতে কাজ শুরু করে দিয়েছিল বিশ্ববিদ্যালয় এবং পুলিশ প্রশাসন। সোশাল মিডিয়া জুড়ে হয়েছে শত শত পোস্ট, বিভিন্ন মিডিয়ায় নিউজও প্রকাশিত হয়েছে। এমনকি ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে অপরাধীকে ধরিয়ে দেওয়ার জন্য দেওয়া পোস্টেও।
বিস্তারিত আসছে.......








