জাতীয়

কুমিল্লায় তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

ডেস্ক

শেয়ারঃ

কুমিল্লায় তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা- খবরের থাম্বনেইল ফটো

চাঁদপুর সফরের উদ্দেশ্যে কুমিল্লায় প্রবেশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইতিমধ্যে তিনি দাউদকান্দি উপজেলায় খন্দকার মোশাররফ হোসেনের নির্বাচনী এলাকা অতিক্রম করেছেন। এ সময় নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে তাকে শুভেচ্ছা জানান।


চাঁদপুর সফরের পথে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষীপুর এলাকায় তার পথসভা করার কথা রয়েছে। কুমিল্লা–চাঁদপুর মহাসড়কের বিভিন্ন পয়েন্টে প্রতিটি উপজেলায় নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।


দাউদকান্দিতে খন্দকার মোশাররফ হোসেন, ইলিয়টগঞ্জে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের অনুসারী নেতাকর্মী, দাউদকান্দিতে আতিকুল ইসলাম শাওন, বুড়িচং উপজেলার নিমসার বাজারে জসিম উদ্দিন এবং কুমিল্লা পদুয়ার বাজারে মনিরুল হক চৌধুরীর অনুসারীরা তাকে স্বাগত জানান।


মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, “আমাদের নেতা তারেক রহমান কুমিল্লায় আসছেন, এতে আমাদের মধ্যে আনন্দের সীমা নেই। আমরা ইলিয়টগঞ্জ বাজারে তাকে স্বাগত জানাতে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে উপস্থিত হবো।”


কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ারুল হক বলেন, “সকাল ৮টা থেকে আমরা আলেখারচর বিশ্বরোড এলাকায় প্রিয় নেতাকে দেখার জন্য অবস্থান করছি। নেতাকর্মীরা উচ্ছ্বসিত।”


চট্টগ্রাম মহাসড়কের নীলাচর বাজার এলাকায় কুমিল্লা-৫ আসনের নেতাকর্মীরা অবস্থান করছেন। বুড়িচং উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউসার সবুজ বলেন, “তারেক রহমানের কাছে আমাদের দাবি কুমিল্লা বিভাগ বাস্তবায়ন।”


সম্পর্কিত খবর