ক্যাম্পাস
আওয়ামী লীগের রাজনৈতিক নবী মুজিব, কেবলা ধানমন্ডি: সালাউদ্দিন আম্মার

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, চিত্রনাট্যকার ও তরুণ অভিনেত্রী কারিনা কায়সারের অকালপ্রয়াণে যখন দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে, ঠিক তখনই তার অসুস্থতা ও মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মহলের কুৎসিত উল্লাস প্রকাশের ঘটনা ঘটেছে। এই অমানবিক আচরণের তীব্র সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার।
আজ শনিবার (১৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই কুরুচিপূর্ণ উল্লাসের পেছনে আওয়ামী লীগের রাজনৈতিক মানসিকতাকে দায়ী করে একটি স্ট্যাটাস দেন।
রাকসু জিএস সালাউদ্দিন আম্মার তার ফেসবুক পোস্টে আওয়ামী লীগের রাজনৈতিক আদর্শ ও তাদের মানবতাবোধের চরম সমালোচনা করে লেখেন,
“আগেও বলেছি, আওয়ামী লীগের নির্দিষ্ট কোনো ধর্ম নেই। দলই তাদের ধর্ম, রাজনৈতিক নবী মুজিব, কেবলা ধানমন্ডি-৩২, আর পবিত্র নগরী গোপালগঞ্জ। এর বাইরে তাদের কোনো মানবতা কাজ করে না।”
আম্মার আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম পরিচিত মুখ কারিনা কায়সারের মৃত্যুর পর একশ্রেণীর মানুষের নেতিবাচক প্রতিক্রিয়াকে ইঙ্গিত করে তিনি বলেন,
“জুলাইয়ের পরিচিত মুখ কারিনা কায়সার আপুর মৃত্যুতে যেভাবে উল্লাস প্রকাশ করা হচ্ছে, সেটিই তার প্রমাণ। আর এই আওয়ামী লীগ মাশরাফি-সাকিবদেরই আওয়ামী লীগ।”
উল্লেখ্য, লিভার-সংক্রান্ত তীব্র জটিলতায় আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার (১৫ মে) ভেলোরের খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন কারিনা কায়সার।








