ক্যাম্পাস
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাবি শাখার সভাপতি পারভেজ সম্পাদক শাওন

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মুহাম্মদ পারভেজ আকন্দকে সভাপতি এবং আহসানুল ইসলাম শাওনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। এছাড়া কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জোবায়ের হোসেন জিহাদ।
শুক্রবার (১৫ মে) বিশ্ববিদ্যালয় শাখার বার্ষিক সম্মেলনে এ নতুন কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে সভাপতির অনুপস্থিতিতে সভাপতিত্ব করেন মুহাম্মদ পারভেজ আকন্দ এবং সঞ্চালনা করেন রবিউল ইসলাম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক ইমরুল কায়েস এবং ইসলামী শ্রমিক আন্দোলন রাজশাহী মহানগর সভাপতি মুহাম্মদ হাসান। সম্মেলনে রাবি শাখার বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।








