জাতীয়
আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশিদ কারাগারে

জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)-এর সাবেক উপাচার্য অধ্যাপক হাসিবুর রশিদকে সাজা ভোগের জন্য কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার (১৭ মে) দুপুর দেড়টার দিকে ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে তাকে আদালতে হাজির করা হয়।
এর আগে শনিবার (১৬ মে) রাতে রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
হাসিবুর রশিদকে ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে হাজির করা হয়।
উল্লেখ্য, গত ৯ এপ্রিল আবু সাঈদ হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধের দায়ে ২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন ট্রাইব্যুনাল।
এ মামলায় প্রধান আসামি হিসেবে হাসিবুর রশিদকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তিনি পলাতক ছিলেন।








