ক্যাম্পাস

টানা ১৬ দিনের ছুটিতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জবি প্রতিনিধি

শেয়ারঃ

টানা ১৬ দিনের ছুটিতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়- খবরের থাম্বনেইল ফটো

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে টানা ১৬ দিনের ছুটিতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। আগামী ২৪ মে (রবিবার) থেকে ছুটি শুরু হলেও, ২২ মে (শুক্রবার) থেকেই শিক্ষার্থীরা ছুটির সুবিধা পাবেন।


রবিবার (১৭ মে) উপাচার্যের আদেশক্রমে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের স্বাক্ষরিত এক ছুটির নোটিশে এ তথ্য জানানো হয়।


নোটিশে বলা হয়, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে আগামী ২৪ মে (রবিবার) থেকে ৪ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে। একইভাবে ২৪ মে (রবিবার) থেকে ৩ জুন (বুধবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট, বিভাগ ও দপ্তর বন্ধ থাকবে।


এতে আরও বলা হয়, ছুটিকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবা—বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, নিরাপত্তা ও পরিচ্ছন্নতা চালু থাকবে।


সম্পর্কিত খবর