ক্যাম্পাস

কুবির নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ

কুবি প্রতিনিধি

শেয়ারঃ

কুবির নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ- খবরের থাম্বনেইল ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।


রবিবার (১৭ মে) বিকেল ৩টায় উপাচার্য দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষক সমিতির পক্ষ থেকে উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।


এসময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, সদস্য সচিব সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস উদ্দীন, সদস্য সহযোগী অধ্যাপক ড. শামীমা নাসরিন, সহযোগী অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, সহযোগী অধ্যাপক ড. মো. বেলাল হুসাইন, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রোভোস্ট সহযোগী অধ্যাপক ড. মো. জনি আলমসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।


শিক্ষক সমিতির আহ্বায়ক ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম স্যারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সামনে আমরা সবাইকে নিয়ে একসাথে পথ চলতে চাই। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে আমরা সকল শিক্ষক একযোগে সহযোগিতা করব—এই আশ্বাস দিচ্ছি।”


সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, শিক্ষক-প্রশাসনের সমন্বয় এবং সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়।


সম্পর্কিত খবর