ক্যাম্পাস

ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করলো চাকসু

চবি প্রতিনিধি

শেয়ারঃ

ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করলো চাকসু - খবরের থাম্বনেইল ফটো

'ফারাক্কা বাধ: আধিপত্যবাদের নির্মম গ্রাসে বাংলাদেশ 'শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু)।


সোমবার (১৮মে,২০২৬) দুপুর ২:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি অডিটোরিয়ামে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।


আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ উপাচার্য ( প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এনায়েত উল্লাহ পাটোয়ারী।


প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া। আরো উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।


আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি।


প্রধান অতিথির বক্তব্যে চবি উপ উপাচার্য বলেন, "বাংলাদেশের কোনো বৈদেশিক নীতি নাই,আমরা আমাদের পলিসি এখন পর্যন্ত ঠিক করতে পারি নি।


আমাদের একটি ফরেন পলিসি নির্ধারণ করতে হবে তাহলেই আমরা আমাদের অধিকারগুলো বাস্তবায়ন করতে পারব। কোনো নির্দিষ্ট দেশকে খুশি করতে গেলে সেটা আবার আমাদের জন্য বিপর্যয়ের কারণ হয়ে দাড়াবে।"


আব্দুল্লাহ আল জাবের বলেন, " ভারত আমাদেরকে ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করেছে, আমরা পানির হিস্যার জন্য ভারতে কোনোভাবে ছাড় দিব না।


ফারাক্কা চুক্তির কোনো বাস্তবায়ন করে নি ভারত, এখান থেকে উত্তরণ দরকার আমাদের। আমরা সরকারের কাছে দাবি জানাই,পানি চুক্তি বাস্তবায়নের যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য। "


সম্পর্কিত খবর