ক্যাম্পাস

চবির আমানত হলে অস্ত্রধারীর ভিডিও শনাক্ত, কঠোর ব্যবস্থার দাবি চাকসুর

চবি প্রতিনিধি

শেয়ারঃ

চবির আমানত হলে অস্ত্রধারীর ভিডিও শনাক্ত, কঠোর ব্যবস্থার দাবি চাকসুর- খবরের থাম্বনেইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহ আমানত হলে দেশীয় অস্ত্র নিয়ে এক ব্যক্তির বের হওয়ার ঘটনায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে অস্ত্রধারীর স্পষ্ট ভিডিও শনাক্ত করা হয়েছে।


রবিবার (১৮ মে) দুপুরের পর থেকে হল প্রশাসন সিসিটিভি ফুটেজ যাচাই কার্যক্রম শুরু করে দীর্ঘ সময়েও সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়নি।


পরবর্তীতে সন্ধ্যার পর শিক্ষার্থীদের উপস্থিতিতে পুনরায় ফুটেজ পর্যালোচনা করা হলে অস্ত্রধারীর স্পষ্ট ভিডিও পাওয়া যায় বলে জানা গেছে।


এ ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (চাকসু) জিএস সাঈদ বিন হাবিব তিন দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হল—

অস্ত্রধারী ব্যক্তি হলের আবাসিক শিক্ষার্থী হলে তাকে অবিলম্বে হল থেকে বহিষ্কার করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি কমিটি ও দেশের প্রচলিত আইন অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে তাকে আইনের আওতায় আনতে হবে।

মাদক ও অবৈধ অস্ত্র নির্মূলে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলে বিশেষ অভিযান (রেইড) পরিচালনা করতে হবে।


এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর হোসেন শহিদ সরওয়ার্দী বলেন," আমরা সিসিটিভির ফুটেজ পেয়েছি অতি দ্রুত তদন্ত কমিটি গঠন করে অপরাধীকে সনাক্ত করব। আমরা চাই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ বজায় থাকুক।"


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।


শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার এবং আবাসিক হলগুলোতে নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন।


সম্পর্কিত খবর