ক্যাম্পাস
১৮ দিনের ছুটিতে যাচ্ছে বেরোবি, খোলা থাকবে আবাসিক হল

গ্রীষ্মকালীন অবকাশ ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১৮ দিনের ছুটিতে যাচ্ছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। তবে শিক্ষার্থীদের সুবিধার্থে এ সময় আবাসিক হলগুলো খোলা থাকবে।
মঙ্গলবার (১৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান।
তিনি জানান, আগামী ২৪ মে (রোববার) থেকে ৮ জুন (সোমবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। এছাড়া ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত প্রশাসনিক কার্যক্রমও বন্ধ থাকবে।
তিনি আরও বলেন, ২২ ও ২৩ মে সরকারি ছুটি থাকায় শিক্ষার্থীরা অতিরিক্ত দুই দিনের ছুটি পাবেন। পাশাপাশি ৫ ও ৬ জুন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় প্রশাসনিক কার্যক্রম আরও দুই দিন বন্ধ থাকবে।
দীর্ঘ এই ছুটি শেষে আগামী ৮ জুন (সোমবার) থেকে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস ও পরীক্ষা শুরু হবে। প্রশাসনিক কার্যক্রম পুনরায় চালু হবে ৭ জুন (রোববার) থেকে।
আবাসিক হল খোলা রাখার বিষয়ে রেজিস্ট্রার বলেন, ছুটির সময় অনেক শিক্ষার্থী ক্যাম্পাসে অবস্থান করেন। তাই তাদের সুবিধার্থে হলগুলো খোলা রাখা হবে। এছাড়া ঈদের দিন শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থাও থাকবে।








