ক্যাম্পাস

অস্ত্রধারী শিক্ষার্থীর পরিচয় প্রকাশে প্রশাসনের অসহযোগিতার অভিযোগ

চবি প্রতিনিধি

শেয়ারঃ

অস্ত্রধারী শিক্ষার্থীর পরিচয় প্রকাশে প্রশাসনের অসহযোগিতার অভিযোগ - খবরের থাম্বনেইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের সামনে গত ১৭ মে রবিবার রাতে ঘটে যাওয়া অস্ত্রধারী এক শিক্ষার্থীকে ঘিরে সৃষ্ট ঘটনায় হলটির প্রভোস্ট, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল প্রশাসনের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আমানত হল ছাত্রসংসদের নেতৃবৃন্দ।


মঙ্গলবার (১৯ মে) বিকেল ৪টার দিকে হলটির ফটকের সামনে এক সংবাদ সম্মেলন করে এমন উদ্বেগ ও উৎকণ্ঠার কথা জানান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আবিদুর রহমান এবং তার ছাত্র সংসদের নেতৃবৃন্দ।


সংবাদ সম্মেলনে হল সংসদ অভিযোগ করে বলেন, ঘটনার পরপরই তারা সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্তের আহ্বান জানালেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন অস্ত্রধারী ওই শিক্ষার্থীকে শনাক্তে গড়িমসি করছে। পরে প্রশাসন, প্রক্টরিয়াল বডি ও ছাত্র প্রতিনিধিদের উপস্থিতিতে ফুটেজে অস্ত্রধারী ব্যক্তির হলে প্রবেশ ও বের হওয়ার দৃশ্য দেখা গেলেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক আপডেট বা দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি।


এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীরবতা ও দেরিতে পদক্ষেপ নেওয়াকে সন্দেহজনক উল্লেখ করে হল সংসদের নেতৃবৃন্দ শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে।


তাদের অভিযোগ, বারবার অনুরোধ সত্ত্বেও হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন ফুটেজ প্রকাশ বা পর্যবেক্ষণে গড়িমসি করেছে। পরে প্রক্টর, প্রভোস্ট, হাউস টিউটর, চাকসু ও হল সংসদ প্রতিনিধিদের বৈঠকে প্রশাসন তদন্তের আশ্বাস দেয়। পরবর্তীতে ফুটেজে অস্ত্রধারী ব্যক্তির হলে প্রবেশ ও বের হওয়ার দৃশ্য স্পষ্ট দেখা যায় বলেও দাবি করা হয়।


হল সংসদের ভাষ্য, ঘটনার দুই দিন পার হলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক আপডেট বা দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। এ ঘটনায় প্রশাসনের ‘নীরবতা’ ও ‘লুকোচুরি’ শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও সন্দেহ তৈরি করেছে বলেও তারা উল্লেখ করেন।


সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন শাহ আমানত হল ছাত্রসংসদের সাধারণ সম্পাদক (জিএস) আবিদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক (এজিএস) আলি আহছান মো. মুজাহিদ, রিডিং রুম, ডাইনিংরুম ও হল লাইব্রেরি জয় মিয়া, দপ্তর সম্পাদক আইমান বিন কামাল, স্বাস্থ্য সম্পাদক আশ্রাফুল এলাহি চৌধুরি, বিজ্ঞান, গবেষণা ও তথ্যপ্রযুক্তি আশিকুল ইসলাম, যোগাযোগ ও আবাসন মোস্তাফিজুর রহমান। নির্বাহী সদস্য জাওয়াদ ইবনে জিহাদ, ফুরকান উদ্দিন ও আব্দুল্লাহ আল রায়হানসহ অন্যান্যরা।


সম্পর্কিত খবর