ক্যাম্পাস

দীর্ঘ ২৩ দিনের ছুটিতে যাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়

আইভী আক্তার মারিয়া, জাককানইবি প্রতিনিধি

শেয়ারঃ

দীর্ঘ ২৩ দিনের ছুটিতে যাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়- খবরের থাম্বনেইল ফটো

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে জাতীয় কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে টানা ২৩ দিনের ছুটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২০ মে ২০২৬ (বুধবার) থেকে ১১ জুন ২০২৬ (বৃহস্পতিবার) পর্যন্ত এ ছুটি কার্যকর থাকবে।


ছুটি শুরুর দিন ২০ মে সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগ করতে হবে। তবে ছুটি শেষে ৫ জুন সকাল ১০টার পর থেকে আবাসিক হলগুলো শিক্ষার্থীদের জন্য পুনরায় খুলে দেওয়া হবে।


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ছুটিকালীন সময়েও বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় সেবা বিভাগগুলো চালু থাকবে। নিরাপত্তা বিভাগ, চিকিৎসা কেন্দ্র, পরিবহন বিভাগ, আইসিটি সেল এবং পানি, বিদ্যুৎ ও গ্যাস রক্ষণাবেক্ষণ সংশ্লিষ্ট শাখাগুলো জরুরি সেবা প্রদান করবে।


এ ছাড়া, ছুটির সময় জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তরগুলো সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনা করবে। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কাউকে প্রয়োজন হলে তাৎক্ষণিকভাবে দায়িত্ব পালনের জন্য উপস্থিত থাকতে হবে।


ঈদের ছুটির মধ্যেও বিশ্ববিদ্যালয় দিবস ও নজরুল জয়ন্তী যথাযথ মর্যাদায় উদযাপন করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


সম্পর্কিত খবর