ক্যাম্পাস

ঈদযাত্রায় শিক্ষার্থীদের পাশে জবি প্রশাসন, থাকছে বাস সুবিধা

জবি প্রতিনিধি

শেয়ারঃ

ঈদযাত্রায় শিক্ষার্থীদের পাশে জবি প্রশাসন, থাকছে বাস সুবিধা- খবরের থাম্বনেইল ফটো

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে শিক্ষার্থীদের বাড়ি ফেরার সুবিধার্থে বিভাগীয় শহরগুলোতে বাস সার্ভিস চালু করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন।


বুধবার (২০ মে) উপাচার্যের অনুমোদনক্রমে পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২২ মে (শুক্রবার) সকাল ৮টায় জবি ক্যাম্পাস থেকে দেশের সাতটি বিভাগীয় শহরের উদ্দেশে পরিবহন পুলের নিজস্ব বাস ছেড়ে যাবে।


রুট পরিকল্পনা

রুট–১: খুলনা বিভাগ (পদ্মা)

জবি ক্যাম্পাস → পদ্মা সেতু → ভাঙ্গা → ফরিদপুর (রাজবাড়ী মোড়) → মাগুরা (ভায়না মোড়) → যশোর (মণিহার) → খুলনা।


রুট–২: বরিশাল বিভাগ (তুরাগ)

জবি ক্যাম্পাস → পদ্মা সেতু → ভাঙ্গা → কাশিয়ানী (ভাটিয়াপাড়া মোড়) → গোপালগঞ্জ → পিরোজপুর → বরিশাল।


রুট–৩: রংপুর বিভাগ (অর্ণিবাণ-২)

জবি ক্যাম্পাস → গাজীপুর (ভোগড়া বাইপাস) → গাইবান্ধা সদর → হরিপুর ব্রিজ → রংপুর।

এ ছাড়া আরেকটি বাস যাবে:

জবি ক্যাম্পাস → বগুড়া → গোবিন্দগঞ্জ → ঘোড়াঘাট → বিরামপুর → ফুলবাড়ী → দিনাজপুর → সৈয়দপুর → রংপুর।


রুট–৪: রাজশাহী বিভাগ (স্বপ্নচূড়া)

জবি ক্যাম্পাস → ঢাকা → সিরাজগঞ্জ → নাটোর → রাজশাহী।


রুট–৫: চট্টগ্রাম বিভাগ

(ক) গোমতী)

জবি ক্যাম্পাস → কুমিল্লা (আমিরাবাদ) → চাঁদপুর (হাজীগঞ্জ) → লক্ষ্মীপুর (রামগঞ্জ) → নোয়াখালী (সোনাইমুড়ী, চৌমুহনী, মাইজদী)।


(খ) উল্কা-৪)

জবি ক্যাম্পাস → কুমিল্লা → ফেনী → চট্টগ্রাম।


রুট–৬: সিলেট বিভাগ (আড়িয়াল)

জবি ক্যাম্পাস → নরসিংদী → ভৈরব → ব্রাহ্মণবাড়িয়া (বিশ্বরোড) → হবিগঞ্জ (মাধবপুর, শায়েস্তাগঞ্জ) → মৌলভীবাজার (শেরপুর) → সিলেট।


রুট–৭: ময়মনসিংহ বিভাগ (প্রজন্ম-২)

জবি ক্যাম্পাস → গাজীপুর (রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট) → ভালুকা → ত্রিশাল → নান্দাইল → ময়মনসিংহ বাসস্ট্যান্ড।


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শিক্ষার্থীদের বাসে ওঠার সময় অবশ্যই বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।


উল্লেখ্য, কেবল বৈধ শিক্ষার্থী পরিচয়পত্রধারীরাই এই পরিবহন সুবিধা গ্রহণ করতে পারবেন।


সম্পর্কিত খবর