ক্যাম্পাস

টানা ১০ দিনের ছুটিতে যাচ্ছে শেকৃবি

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শেয়ারঃ

টানা ১০ দিনের ছুটিতে যাচ্ছে শেকৃবি- খবরের থাম্বনেইল ফটো

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) আগামী ২৪ মে থেকে ৩ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।


সোমবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে সাধারণ ছুটির মধ্যেও ক্যাম্পাসের জরুরি সেবাসমূহ—বিদ্যুৎ, পানি, চিকিৎসা, খামার, নিরাপত্তা ও যানবাহন শাখা—চালু থাকবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা এই ছুটির আওতামুক্ত থাকবেন।


সম্পর্কিত খবর