ক্যাম্পাস

কুয়েটে ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশে টানা ১৬ দিনের ছুটি

কুয়েট প্রতিনিধি

শেয়ারঃ

কুয়েটে ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশে টানা ১৬ দিনের ছুটি- খবরের থাম্বনেইল ফটো

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ টানা ১৬ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এতে শিক্ষার্থীদের মাঝে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।


বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামী ২২ মে থেকে ৬ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম বন্ধ থাকবে। এর মধ্যে ২৪ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ, শাখা ও দপ্তর বন্ধ থাকবে।


তবে জরুরি সেবা সচল রাখতে নিরাপত্তা শাখা, মেডিকেল সেন্টার এবং প্রধান প্রকৌশলীর কার্যালয় খোলা রাখা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


এদিকে, ১ জুন থেকে ৪ জুন পর্যন্ত গ্রীষ্মকালীন অবকাশ চলাকালে ক্লাস বন্ধ থাকলেও সকাল ৯টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে। এ সময়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা শর্তসাপেক্ষে অবকাশ ছুটি ভোগ করতে পারবেন।


এ ছাড়া ২২–২৩ মে এবং ৫–৬ জুন সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা মোট ১৬ দিনের ছুটির সুযোগ পাচ্ছেন। অন্যদিকে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য কার্যদিবস বিবেচনায় মোট ছুটি থাকছে ১০ দিন।


সম্পর্কিত খবর