ক্যাম্পাস

চুরি ঠেকাতে বেরোবির হলে কার্ড ব্যবস্থা চালু করল প্রশাসন

বেরোবি প্রতিনিধি

শেয়ারঃ

চুরি ঠেকাতে বেরোবির হলে কার্ড ব্যবস্থা চালু করল প্রশাসন- খবরের থাম্বনেইল ফটো

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আবাসিক হলগুলোতে একের পর এক সাইকেল চুরির ঘটনার পর নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে সাইকেল, মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের জন্য ‘কার্ড ব্যবস্থা’ চালু করেছে শহীদ মুখতার ইলাহী হল প্রশাসন।


আজ বুধবার (২০ মে) দুপুরে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।


হল সূত্রে জানা যায়, কোনো আবাসিক শিক্ষার্থী সাইকেল বা মোটরসাইকেল নিয়ে হলে প্রবেশ করলে তাকে একটি নির্দিষ্ট কার্ড প্রদান করা হবে। পরে যানবাহন নিয়ে বের হওয়ার সময় ওই কার্ড জমা দিতে হবে। এতে কার্ড ছাড়া কোনো যানবাহন বাইরে নিয়ে যাওয়া সম্ভব হবে না, ফলে চুরি বা অননুমোদিতভাবে যানবাহন বের করার ঘটনা সহজে শনাক্ত করা যাবে বলে আশা করছে হল প্রশাসন।


এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. কামরুজ্জামান বলেন, “হলে একাধিক সাইকেল চুরির অভিযোগ এসেছে। শিক্ষার্থীদের সম্পদ নিরাপদ রাখতে এ কার্ড ব্যবস্থা চালু করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তা জোরদারে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরাও স্থাপন করা হয়েছে। আশা করছি, এতে চুরির ঘটনা অনেকাংশে কমে আসবে।”


উল্লেখ্য, গত রমজানের ছুটিতে হলে প্রায় দেড় লাখ টাকার নেটওয়ার্ক সুইচ চুরির ঘটনা ঘটে। এছাড়াও বিভিন্ন সময়ে সাইকেল ও ল্যাপটপ চুরির ঘটনাও ঘটেছে।


সম্পর্কিত খবর