জাতীয়

রামিসা হত্যার বিচারের দাবিতে মহিলা জামায়াতের মানববন্ধন

ডেস্ক

শেয়ারঃ

রামিসা হত্যার বিচারের দাবিতে মহিলা জামায়াতের মানববন্ধন- খবরের থাম্বনেইল ফটো

গাজীপুরে রামিসা হত্যার বিচারের দাবিতে মহিলা জামায়াতে ইসলামীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (২৩মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গাজীপুর মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে নারী নেতাকর্মীরা অংশ নেন। এসময় তারা রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে মামলার কার্যক্রম সম্পন্ন করার দাবি জানান।


মানববন্ধনে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর মহিলা জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য মুহতারিমা আমেনা বেগম, মহানগর সেক্রেটারি ও কেন্দ্রীয় শুরা সদস্য মুহতারিমা মারুফাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


বক্তারা বলেন, সমাজে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত বিচার না হওয়ায় অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে। তাই রামিসা হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে অপরাধীদের কঠোর বার্তা দেওয়ার আহ্বান জানান তারা।


সম্পর্কিত খবর