জাতীয়
২৪০০ হাম রোগীকে আর্থিক সহায়তা দেবে আইএফআরসি

হামে আক্রান্ত ২ হাজার ৪০০ রোগীকে আর্থিক সহায়তা হিসেবে ১০ হাজার করে টাকা দেবে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি)।
শনিবার (২৩ মে) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
আইএফআরসি জানায়, সারাদেশে হামে আক্রান্ত শিশুদের আর্থিক সহযোগিতা করবে প্রতিষ্ঠানটি। হাসপাতাল পরিচালকদের মাধ্যমে আর্থিকভাবে দুর্বল রোগীদেরকে এসব অনুদান দেওয়া হবে। মোট ২ কোটি ২৪ লাখ টাকা হাম রোগীদের চিকিৎসায় সহায়তার জন্য দেওয়া হবে।
আইএফআরসি জানায়, অনেক রোগী রয়েছেন আর্থিকভাবে অসচ্ছল এবং ঠিকভাবে চিকিৎসা নিতে পারছে। তাদেরকে সহযোগিতা করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, আইএফআরসি, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








