ক্যাম্পাস

রাবির সাথে পাকিস্তানের দুই বিশ্ববিদ্যালয়ের লেটার অব ইন্টারেস্ট ও সমঝোতা স্মারক সই

রাবি প্রতিনিধি

শেয়ারঃ

রাবির সাথে পাকিস্তানের দুই বিশ্ববিদ্যালয়ের লেটার অব ইন্টারেস্ট ও সমঝোতা স্মারক সই- খবরের থাম্বনেইল ফটো

উচ্চশিক্ষা ও গবেষণাসহ প্রাসঙ্গিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাথে পাকিস্তানের ন্যাশনাল ইউনিভার্সিটি অব মডার্ন ল্যাঙ্গুয়েজেজ (NUML) এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অব কম্পিউটার এন্ড ইমারজিং সায়েন্সেস (FAST-NUCES) এর লেটার অব ইন্টারেস্ট (LoI) ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।


শনিবার (২৩ মে) জনসংযোগ দপ্তরের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ সমঝোতা স্বাক্ষরের বিষয়টি জানানো হয়।


লেটার অব ইন্টারেস্ট ও সমঝোতা স্মারকে রাবির পক্ষে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম এবং পাকিস্তানের NUML-এর পক্ষে রেক্টর মেজর জেনারেল (অব.) শহীদ মোহাম্মদ কায়ানি ও FAST-NUCES-এর পক্ষে রেক্টর ড. আফতাব আহমেদ স্বাক্ষর করেন।


সমঝোতা স্মারকের ফলে স্বাক্ষরকারী বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময়, যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম, বৃত্তি প্রদান, প্রশাসনিক বিনিময়, ভাষা ও সাংস্কৃতিক সহযোগিতা, সহযোগী বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারিত হবে।


প্রসঙ্গত, রাবি উপাচার্য বর্তমানে ৮ দিনব্যাপী পাকিস্তানে সরকারি সফর করছেন।


সম্পর্কিত খবর