ক্যাম্পাস

বেরোবিতে ঈদুল আজহার জামাত সকাল সাড়ে ৭টায়

বেরোবি প্রতিনিধি

শেয়ারঃ

বেরোবিতে ঈদুল আজহার জামাত সকাল সাড়ে ৭টায়- খবরের থাম্বনেইল ফটো

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ঈদের জামাত আগামী ২৮ মে (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে।


রোববার (২৪ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সিনিয়র ইমাম ও খতিব হাফেজ মাওলানা রকিব উদ্দিন আহাম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, সকল শিক্ষার্থী ও মুসল্লিদের সময়মতো উপস্থিত থাকার অনুরোধ জানাই। আবহাওয়া প্রতিকূল হলে কেন্দ্রীয় মসজিদের ভেতরে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়েই জামাত শুরু হবে।


তিনি আরও বলেন, ঈদের জামাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী উপস্থিত থাকবেন।


এদিকে, ঈদের দিন ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, আনসার সদস্য ও নিরাপত্তাকর্মীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


সম্পর্কিত খবর