জাতীয়

নাসীরুদ্দীন পাটওয়ারীর আজাদ বাংলার স্বপ্ন

নিজস্ব প্রতিবেদক

শেয়ারঃ

নাসীরুদ্দীন পাটওয়ারীর আজাদ বাংলার স্বপ্ন- খবরের থাম্বনেইল ফটো

সাগর, নদী, প্রকৃতি ও মানুষের মুক্তিকে আজাদ বাংলার স্বপ্ন বলেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী


সোমবার (২৫ মে) সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে 'আজাদ বাংলা' শিরোনামে একটা স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে নাসীরউদ্দিন পাটওয়ারী লিখেন, "এখানে নদী কারও দখলে থাকবে না, নদী হবে জনগণের। কৃষকের বাঁচার জন্য নদীতে থাকবে পানির অবাধ প্রবাহ, থাকবে জীবনের নিশ্চয়তা। সাগর থাকবে উন্মুক্ত, কোনো বিদেশি বেনিয়াদের একচ্ছত্র নিয়ন্ত্রণে নয়, থাকবে রাষ্ট্রের সার্বভৌম অধিকার ও জনগণের স্বার্থে।"


একটি স্বাধীন অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কাঠামোর আকাঙ্খা ব্যাক্ত করে তিনি লিখেন, "একটি স্বাধীন শিক্ষা ব্যবস্থা, স্বাধীন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান, এবং এমন একটি স্বাস্থ্যসেবা ব্যবস্থা, যেখানে কোনো শ্রমিক, কুলি বা মজুর অবহেলায় ধুঁকে ধুঁকে মারা যাবে না।"


বাংলাদেশের শ্রমিক ও প্রবাসীদের নিয়ে নিজের স্বপ্নের কথা লিখতে গিয়ে বলেন, "আমাদের শ্রমিকরা বিদেশে গিয়ে আর লাশ হয়ে ফিরবে না, কেউ দাসত্বের শৃঙ্খলে বন্দি থাকবে না। আমাদের সন্তানরা নিজ দেশে কাজ পাবে, কর্মসংস্থান হবে রাষ্ট্রের অগ্রাধিকার।"


বাংলাদেশের প্রতিরক্ষা, গঠন্তন্ত্র ও সার্বভৌমত্ব সম্পর্কে লিখেন, "আমাদের সীমানা থাকবে নিরাপদ ও সুরক্ষিত। ভোট চুরি, নির্বাচনী কারচুপি বা গণতন্ত্রকে অবমাননা করার কোনো অপচেষ্টা আর সহ্য করা হবে না। রাষ্ট্রীয় সার্বভৌমত্ব কোনো প্রভুর কাছে বিকিয়ে দেওয়া হবে না।"


দেশের মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে তিনি লিখেন, "জেগে উঠো বাংলা, আজাদ বাংলা গড়ে তোলো। সংগঠিত হও, ইনকিলাবের মিছিল গড়ে তোলো, ইনসাফের বাংলার জন্য ঐক্যবদ্ধ হও।"


হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত জনপদের ছাত্র, শ্রমিক, যুব- সবাইকে এক কাতারে এসে মাতৃভূমিকে রক্ষা করার আহবান জানান।


সবশেষে তিনি লিখেন "লাল-সবুজের পতাকা উড়ুক স্বাধীনতার গর্বে।

তুমিই বাংলা-তুমিই আজাদ বাংলা।"


সম্পর্কিত খবর