জাতীয়

মীরসরাইয়ে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ: ছাত্রদল নেতা ইমাম হোসেন গ্রেপ্তার।

ডেস্ক

শেয়ারঃ

মীরসরাইয়ে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ: ছাত্রদল নেতা ইমাম হোসেন গ্রেপ্তার।- খবরের থাম্বনেইল ফটো

চট্টগ্রামের মীরসরাইয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা ইমাম হোসেনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।


আজ রবিবার (১ ফেব্রুয়ারি) উপজেলার বারৈয়ারহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। ইমাম হোসেন বারৈয়ারহাট বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।


মামলার বিবরণ অনুযায়ী, গত ২৬ জানুয়ারি সন্ধ্যায় জামালপুর গ্রামে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ওই ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করে ইমাম ও তার দুই সহযোগী হৃদয় ও রানা।


এই ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে শনিবার রাতে জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে, প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের ধরার চেষ্টা চলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী পরিবারটি উত্তরবঙ্গের এবং অত্যন্ত দরিদ্র হওয়ায় প্রভাবশালী আসামিরা ঘটনাটি ধামাচাপা দিতে তাদের ভয়ভীতি দেখিয়ে এলাকাছাড়া করেছিল। এদিকে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল জানিয়েছে, অভিযোগের সত্যতা পেলে অভিযুক্ত নেতার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।


সম্পর্কিত খবর