ক্যাম্পাস

ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য রাবিতে ছাত্রশিবিরের ‘নুসুক-ই-মতিহার’ কর্মসূচি ঘোষণা

রাবি প্রতিনিধি

শেয়ারঃ

ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য রাবিতে ছাত্রশিবিরের ‘নুসুক-ই-মতিহার’ কর্মসূচি ঘোষণা- খবরের থাম্বনেইল ফটো

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য “নুসুক-ই-মতিহার (মতিহারের কুরবানি)” কর্মসূচি ঘোষণা করেছে রাবি শাখা ছাত্রশিবির।


মঙ্গলবার (২৬ মে) শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা এ কর্মসূচির ঘোষণা দেন। ঈদুল আজহার দিন মাগরিবের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এ কর্মসূচি পালন করা হবে।


এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক মেহেদী সজীব জানান, এ পর্যন্ত শিক্ষার্থীদের জন্য ৪টি গরু ও ১টি ছাগল কুরবানির ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। ক্যাম্পাসের বিভিন্ন হল ও মেসে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।


সম্পর্কিত খবর