ক্যাম্পাস

কুবিতে ঈদুল আজহার নামাজ সকাল ৭টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে

কুবি প্রতিনিধি

শেয়ারঃ

কুবিতে ঈদুল আজহার নামাজ সকাল ৭টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে- খবরের থাম্বনেইল ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের আশপাশের ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে প্রতি বছরের ন্যায় এবারও ঈদুল আজহার জামাত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৭টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে।


মঙ্গলবার (২৬ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মো. খলিলুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এ বিষয়ে কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মো. খলিলুর রহমান বলেন, “বৃহস্পতিবার সকাল ৭টা ১৫ মিনিটে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে। যেহেতু বিশ্ববিদ্যালয় বর্তমানে বন্ধ রয়েছে, তাই আমরা আশা করছি হলগুলোতে ও আশপাশে অবস্থানরত মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঈদের সালাত আদায় করা হবে, ইনশাআল্লাহ।”


তিনি আরও বলেন, “বর্তমানে প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। ঈদের দিন সকালেও যদি বৃষ্টি হয়, তাহলে আশপাশের মসজিদগুলোতেও আলাদাভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হতে পারে।”


সম্পর্কিত খবর