ক্যাম্পাস

শিক্ষার্থীদের জন্য ৭টি গরু ও ২টি ছাগল কুরবানি দিচ্ছে চবি শিবির

চবি প্রতিনিধি

শেয়ারঃ

শিক্ষার্থীদের জন্য ৭টি গরু ও ২টি ছাগল কুরবানি দিচ্ছে চবি শিবির- খবরের থাম্বনেইল ফটো

ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থী ও আশপাশের এলাকার মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ৭টি গরু ও ২টি ছাগল কুরবানি দিচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রশিবির।


মঙ্গলবার (২৭ মে, ২০২৬) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য ৭টি গরু ও ২টি ছাগল ক্রয় করে। ঈদের দিন ক্যাম্পাস-সংলগ্ন এলাকার মানুষের মাঝে কুরবানির গোশত বিতরণ করা হবে।


এছাড়া, ঈদের দিন রাতে শহরে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য ষোলশহরের একটি রেস্টুরেন্টে ভোজের আয়োজন করা হয়েছে। ঈদের পরদিন রাতে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের নিয়ে ‘আইয়্যো ঈদর গোস্ত হাই’ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করবে সংগঠনটি।


শাখা সেক্রেটারি মোহাম্মদ পারভেজ বলেন, “অনেক শিক্ষার্থী পরীক্ষা ও নানা কারণে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন না। তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই আমাদের এই আয়োজন।”


চবি শাখা সভাপতি ইব্রাহিম হোসেন রনি বলেন, “মুসলিম-অমুসলিম শিক্ষার্থী, স্টাফ এবং ক্যাম্পাসের আশপাশের যেসব মানুষ কুরবানি দিতে পারেননি, তাদের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। ঈদের দিন রাতে শহরে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য এবং ঈদের পরদিন রাতে ক্যাম্পাসে থাকা শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজের আয়োজন রয়েছে। পাশাপাশি কুরবানি দিতে না পারা মানুষের মাঝে গোশত বিতরণের উদ্যোগও নেওয়া হয়েছে।”


সম্পর্কিত খবর