ক্যাম্পাস

ডিআইইউ ক্যাম্পাসে কোরবানির গোশত বিতরণ করল ছাত্রশিবির

ডিআইইউ প্রতিনিধি

শেয়ারঃ

ডিআইইউ ক্যাম্পাসে কোরবানির গোশত বিতরণ করল ছাত্রশিবির- খবরের থাম্বনেইল ফটো

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ক্যাম্পাসে অবস্থানরত কর্মচারী ও স্টাফদের মাঝে কোরবানির গোশত বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখা।


‘সবাই মিলে ঈদ’ স্লোগানকে সামনে রেখে সংগঠনটি কোরবানি কর্মসূচি, উপহারসামগ্রী বিতরণ এবং ঢাকায় অবস্থানরত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ ‘সফরা-এ-ঈদ’ ও মেজবানি ভোজের আয়োজন করে।


ক্যাম্পাসে অবস্থানরত কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং ঈদ উপহার প্রদান করেন প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার বায়তুলমাল সম্পাদক এনামুজ্জামান রাফি এবং ডিআইইউ সভাপতি মুজাহিদ ইসলাম মুন্না।


সম্পর্কিত খবর