জাতীয়
কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আলোচিত সেই যুবদল নেতা নয়ন

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।
বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়।
নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় রবিউল ইসলাম নয়নকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে ছাত্রদল ও যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত তিনি মাঠপর্যায়ের একজন পরিচিত সংগঠক হিসেবে পরিচিত।
উল্লেখ্য, তৃণমূল পর্যায় থেকে রাজনীতিতে যুক্ত হয়ে রবিউল ইসলাম নয়ন ছাত্রদল ও যুবদলের বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছেন। বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।







