ক্যাম্পাস
বিশ্ব পরিবেশ দিবসে রাবি উপাচার্যের বৃক্ষরোপণ: ১০ হাজার বৃক্ষরোপণের অঙ্গিকার

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে আগামী কয়েকমাসে ১০ হাজার বৃক্ষরোপন করার অঙ্গিকার ব্যক্ত করেন।
শুক্রবার (৫ জুন) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ চত্বরে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন শেষে উপাচার্য বলেন, আজ কিছু বৃক্ষরোপণ করা হলো। আগামী কয়েক মাসের মধ্যে ক্যাম্পাসে ১০ হাজার বৃক্ষরোপণ করা হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. মামুনুর রশীদ, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান।







