জাতীয়

বিদ্যুৎ-গ্যাসের দাম বৃদ্ধি জনগণকে হতাশ করেছে: আসিফ মাহমুদ

ডেস্ক

শেয়ারঃ

বিদ্যুৎ-গ্যাসের দাম বৃদ্ধি জনগণকে হতাশ করেছে: আসিফ মাহমুদ- খবরের থাম্বনেইল ফটো

জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশের দ্রব্যমূল্যের দাম বাড়ছে। গত সতেরো বছরে যেসব দামে তেমন পরিবর্তন হয়নি, গত তিন মাসে তার চেয়ে বেশি দাম বেড়েছে। বিএনপি সরকার যেখানে ঘোষণা দিয়েছিল, দুই বছরে কোনো কিছুর দাম বাড়বে না, সেখানে দুই মাসের ব্যবধানে বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি জনগণকে হতাশ করেছে।


শনিবার দুপুরে কুমিল্লার একটি অভিজাত হোটেলে এনসিপির ঈদ-পুনর্মিলনী এবং যোগদান অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন।


আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আরও বলেন, নির্বাচনের পূর্বে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেই বলা হতো নির্বাচিত সরকার ক্ষমতায় এলে সব ঠিক হয়ে যাবে। দেশে হত্যা, ধর্ষণ, আন্দোলন—যেকোনো ঘটনা ঘটলেই এসব নির্বাচিত সরকারের বন্দনা শুরু হতো। কিন্তু নির্বাচিত সরকারের আমলে এসব আরও বেড়েছে বলে তিনি মন্তব্য করেন।


ঈদ পুনর্মিলনী এবং যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির সভাপতি ও কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র প্রার্থী তারিকুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, যুগ্ম সদস্য সচিব নাভিদ নওরোজ শাহসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।


এ সময় বিভিন্ন দল থেকে আসা নেতাকর্মীরা এনসিপিতে যোগদান করেন।


সম্পর্কিত খবর