জাতীয়

ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্র সফল হতে দেব না

ডেস্ক

শেয়ারঃ

ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্র সফল হতে দেব না- খবরের থাম্বনেইল ফটো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত “ব্যাংক ডাকাত” এস আলমের হাতে ইসলামী ব্যাংক তুলে দিয়ে সরকার আবারও ব্যাংকটি ধ্বংসের পাঁয়তারা করছে। তবে এই ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।


তিনি রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে নাগরিক মঞ্চ আয়োজিত ‘ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্র, আর্থিক নিরাপত্তা ও গ্রাহকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


মাওলানা আব্দুল হালিম বলেন, ইসলামী ব্যাংক ধ্বংসের নানা ষড়যন্ত্র চলছে। তিনি দাবি করেন, বিএনপি সরকার এই ধ্বংসের নেতৃত্ব দিক—এটি দেশের মানুষ চায় না। তিনি আরও বলেন, “ব্যবসা হালাল ও সুদ হারাম”—এই মডেল প্রতিষ্ঠার জন্যই ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল। এই ব্যাংকের প্রায় ৩ কোটি গ্রাহককে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই।


তিনি সরকারকে হুঁশিয়ার করে বলেন, কোনো আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস হলে তা সরকার বা কারও জন্যই সুখকর হবে না। ইসলামী ব্যাংক ধ্বংস করে অন্যকে সুবিধা দেওয়া হলে তা গ্রাহকরা মেনে নেবেন না। ব্যাংক খাতকে রাজনীতিকরণ করা যাবে না বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহকেরাই আন্দোলন করছে।


সভায় বিশেষ অতিথির বক্তব্যে মিডিয়া ব্যক্তিত্ব ড. ফয়জুল হক বলেন, বর্তমান বিএনপি-সমর্থিত সরকার ও পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাওয়া যাচ্ছে না। এই সরকারের সময়েও ইসলামী ব্যাংক গ্রাহকদের ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, যা লজ্জাজনক। তিনি আরও বলেন, এটি জুলাই বিপ্লবকেও প্রশ্নবিদ্ধ করছে। ইসলামী ব্যাংক দখল করা হলে এর মাধ্যমে সরকারের পতন অনিবার্য হয়ে উঠবে বলেও তিনি মন্তব্য করেন।


অবসরপ্রাপ্ত লে. কর্নেল হাসিনুর রহমান বলেন, ইসলামী ব্যাংক নিয়ে কোনো ধরনের ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। এটি জনগণের ব্যাংক, জনগণের সিদ্ধান্তেই পরিচালিত হবে।


নাগরিক মঞ্চের প্রধান সমন্বয়কারী আহসান উল্লাহ শামীমের সভাপতিত্বে এবং মোহাম্মদ হুমায়ুন কবিরের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন লে. কর্নেল (অব.) ফরিদুল আকবর, অ্যাডভোকেট মঈন উদ্দিন, অধ্যাপক ড. আবু হানিফ খান, ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান, কর্নেল (অব.) আবু ইউসুফ জুবায়ের, জাগপা নেতা আসাদুর রহমান খান, নৌ কমান্ডার (অব.) সিদ্দিকুর রহমান, মেজর (অব.) হারুন অর রশীদ, ড. ফরিদ উদ্দিন, শরিফুল ইসলাম প্রমুখ।


সম্পর্কিত খবর