ক্যাম্পাস

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাবি প্রতিনিধি

শেয়ারঃ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার- খবরের থাম্বনেইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ জুন) বিশ্ববিদ্যালয় অদূরে আমজাদের মোড় এলাকার আয়েশা টাওয়ারে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।


নিহত শিক্ষার্থীর নাম মাহফুজুর রহমান, তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন নিয়মিত ছাত্র ছিলেন।


ঝুলন্ত মরদেহটি উদ্ধারের শিক্ষার্থী মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। ঘটনাস্থল থেকে সংগৃহীত প্রাথমিক প্রমাণ থেকে প্রেমঘটিত কারণে আত্মহত্যা বলে মনে করছে পুলিশ।


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবর রহমান বলেন, পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডিসহ আমরা ঘটনাস্থলে উপস্থিত আছি। তবে এই মুহূর্তে পরিস্থিতি সম্পর্কে সুস্পষ্ট বা বিস্তারিত তথ্য জানানো সম্ভব নয়। আমরা পরবর্তীতে আমাদের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিবরণ প্রদান করব।


এদিকে মেডিকেল ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট করে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করার কথা জানিয়েছে পুলিশ।


সম্পর্কিত খবর