জাতীয়

প্রতিদ্বন্দ্বীদের বিতর্ক করার আহবান জানালেন ডা. শফিকুর রহমান

ডেস্ক

শেয়ারঃ

প্রতিদ্বন্দ্বীদের বিতর্ক করার আহবান জানালেন ডা. শফিকুর রহমান- খবরের থাম্বনেইল ফটো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের আন্তরিকভাবে স্বাগত জানিয়ে গঠনমূলক বিতর্কের আহ্বান জানিয়েছেন।


সোমবার (২ ফেব্রুয়ারি) রাত ৯টা ২৪ মিনিটে নিজের ভ্যারিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।


ডা. শফিকুর রহমান লিখেন, "আসুন, আমরা চিন্তাধারা ও নীতির প্রতিযোগিতা করি। দেখা যাক, কে এই দেশের মানুষকে আরও ভালোভাবে সেবা করতে পারে।"


তিনি বলেন, চলুন, আমরা নীতি নিয়ে বিতর্ক করি, জনগণের কথা মনোযোগ দিয়ে শুনি এবং বাংলাদেশের মানুষের কল্যাণে সবচেয়ে কার্যকর ও ন্যায্য নীতিমালা প্রণয়ন করি।


তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী দৈনন্দিন রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমের মধ্য দিয়ে আলোচনা, সংলাপ ও শ্রবণের সংস্কৃতি গড়ে তোলার পথ দেখাচ্ছে।


সবশেষ তিনি লিখেন, বাংলাদেশের জনগণ অতীতে সহিংসতার পথ প্রত্যাখ্যান করেছে, আজও করছে এবং ভবিষ্যতেও করবে। এভাবেই বাংলাদেশ সামনে এগিয়ে যাবে।


সম্পর্কিত খবর