জাতীয়

সংসদে হাদি ও জুলাই হত্যার বিচার চাইলেন জুলাই শহীদের মা

ডেস্ক

শেয়ারঃ

সংসদে হাদি ও জুলাই হত্যার বিচার চাইলেন জুলাই শহীদের মা- খবরের থাম্বনেইল ফটো

সংসদে পিলখানা হত্যা, সাগর-রুনি হত্যা, ওসমান হাদি হত্যা এবং জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডসহ সব হত্যার বিচার দাবি করেছেন জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম।


বুধবার জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে জামায়াতে ইসলামীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রোকেয়া বেগম বলেন, “পিলখানা হত্যা, সাগর-রুনি হত্যা, ওসমান হাদি হত্যা এবং জুলাই হত্যাসহ সব হত্যাকাণ্ডের বিচারকার্য দ্রুত সম্পন্ন করার আহ্বান জানাচ্ছি।”


এদিকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বাজেট কেবল রাষ্ট্রের আয়-ব্যয়ের হিসাব নয়; এটি জনগণের আশা-আকাঙ্ক্ষা, উন্নয়ন অগ্রাধিকার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক দিকনির্দেশনার প্রতিফলন।


বুধবার জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে ‘বাজেট হেল্পডেস্ক-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্পিকার বলেন, বাজেট হেল্পডেস্ক সংসদ সদস্যদের বাজেট-সংক্রান্ত গবেষণামূলক তথ্য ও উপাত্ত সরবরাহের মাধ্যমে সংসদে আরও কার্যকর ভূমিকা পালনে সহায়তা করবে।


উল্লেখ্য, ছোট্ট বয়সে রাজপথে নেমে জীবন দেওয়া শিশু জাবির ইব্রাহিম ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিল। আন্দোলন চলাকালে পরিবারের সদস্যদের সামনেই পুলিশের গুলিতে সে শহীদ হয়।


সম্পর্কিত খবর