ক্যাম্পাস
রাবি নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে শাখা ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছেন ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ।
বুধবার (১০ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উপাচার্যের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় এবং নবনিযুক্ত উপাচার্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
একই সঙ্গে সুষ্ঠুভাবে ক্যাম্পাস পরিচালনা, আবাসিক হলসমূহে সিট বণ্টন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং সর্বোপরি ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অপতৎপরতা রোধে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের পক্ষ থেকে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল, সেক্রেটারি হাফেজ মেহেদী হাসান, প্রচার ও মিডিয়া সম্পাদক মেহেদী সজীবসহ অন্যান্য নেতৃবৃন্দ।






