জাতীয়

আজ থেকে নতুন নিয়মে চলবে দোকান-শপিংমল

ডেস্ক

শেয়ারঃ

আজ থেকে নতুন নিয়মে চলবে দোকান-শপিংমল- খবরের থাম্বনেইল ফটো

দেশের মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট আজ বৃহস্পতিবার থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে। এতদিন এসব প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টায় বন্ধ করার নির্দেশনা কার্যকর ছিল।


বৃহস্পতিবার (১১ জুন) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।


তিনি বলেন, ‘বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী তাদের জানিয়েছেন যে আজ থেকে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখা যাবে।’


মো. হেলাল উদ্দিন এ সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী ও জ্বালানি মন্ত্রীকে অভিনন্দন জানান।


এর আগে ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিল বিদ্যুৎ বিভাগ। তবে ঈদের ছুটি শেষে আগের সিদ্ধান্ত অনুযায়ী আবারও সন্ধ্যা ৭টায় দোকান-ব্যবসাপ্রতিষ্ঠান ও শপিংমল বন্ধ রাখা শুরু হয়।


নতুন সিদ্ধান্তের ফলে ব্যবসায়ীরা অতিরিক্ত দুই ঘণ্টা ব্যবসা পরিচালনার সুযোগ পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


সম্পর্কিত খবর