ক্যাম্পাস

জ্বালানি সংকট কাটিয়ে আগামীকাল থেকে চালু হচ্ছে রুয়েটের সব বাস ট্রিপ

রুয়েট প্রতিনিধি

শেয়ারঃ

জ্বালানি সংকট কাটিয়ে আগামীকাল থেকে চালু হচ্ছে রুয়েটের সব বাস ট্রিপ- খবরের থাম্বনেইল ফটো

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে সাময়িকভাবে বন্ধ থাকা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) অধিকাংশ বাস ট্রিপ আগামীকাল ১৩ জুন (শনিবার) থেকে পুনরায় চালু হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন পূর্বের সময়সূচি অনুযায়ী সব বাস ট্রিপ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।


রুয়েট পরিবহন শাখার প্রশাসক অধ্যাপক মো. ওয়াহেদুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের ভোগান্তি লাঘব এবং উপাচার্য মহোদয়ের নির্দেশনায় আগামীকাল থেকে পূর্বের ন্যায় সব বাস ট্রিপ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া নারী শিক্ষার্থীদের যাতায়াতের বিষয়টি বিবেচনা করে কিছুদিন আগেই ছাত্রী হলের ট্রিপসমূহ চালু করা হয়েছিল।”


জানা যায়, বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে এতদিন সকাল ৮টা ও দুপুর ১টা ২০ মিনিটের ট্রিপ ছাড়া অন্যান্য বাস ট্রিপ বন্ধ রাখা হয়েছিল। এতে শিক্ষার্থীদের যাতায়াতে ব্যাপক ভোগান্তি সৃষ্টি হয়। বিশেষ করে বিকেলের তিনটি ট্রিপ বন্ধ থাকায় ক্লাস শেষে বাসের ওপর নির্ভরশীল শিক্ষার্থীরা সমস্যায় পড়েন এবং অতিরিক্ত পরিবহন ব্যয় বহন করতে বাধ্য হন।


শিক্ষার্থীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের নির্দেশনায় পুনরায় সব বাস ট্রিপ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের এ সিদ্ধান্তে শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।


সম্পর্কিত খবর