জাতীয়

নিকোটিন পাউচ ও হিটেড টোব্যাকো স্থায়ী নিষিদ্ধের দাবি

ডেস্ক

শেয়ারঃ

নিকোটিন পাউচ ও হিটেড টোব্যাকো স্থায়ী নিষিদ্ধের দাবি- খবরের থাম্বনেইল ফটো

নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সরকার নিকোটিন পাউচ ও হিটেড টোব্যাকো পণ্যের ওপর (ই-সিগারেট, ভেপ, এন্ডস ইত্যাদি) কর আরোপের মাধ্যমে আইনগত বৈধতা প্রদান করায় ক্ষোভ প্রকাশ করেছেন তামাক বিরোধীরা। ‎‎তারা বলছেন, এই দুই ধরনের তামাক পণ্যকে করের আওতায় এনে বৈধতা প্রদান দেশের জনস্বাস্থ্য ও অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। তাই কর আরোপ করে বৈধতা নয়, বরং এসব পণ্যকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে।


‎‎শনিবার (১৩ জুন) সকালে জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ টোব্যাকো কন্ট্রোল অ্যাডভোকেটস্ আয়োজিত এক প্রতিবাদী কর্মসূচিতে এসব কথা বলেন তামাক বিরোধীরা।


‎‎বক্তারা বলেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগ ও পরামর্শ উপেক্ষা করে করের আওতায় এনে এসব পণ্যকে বৈধতা দেওয়া হয়েছে। আধুনিক রাষ্ট্র চিন্তায় রাজস্ব আয় কখনোই জনস্বাস্থ্য এবং মানুষের মৃত্যুর চেয়ে ‘বড়’ বিবেচ্য হতে পারে না।


‎‎তারা বলেন, শুধুমাত্র রাজস্ব আয় বিবেচনায় নিয়ে এমন ক্ষতিকর নেশাকে বৈধতা দেওয়ায় মানুষ হতাশ হয়েছে। সরকারের এই সিদ্ধান্তে জনস্বাস্থ্য পরিস্থিতির ভয়াবহ অবনতিসহ দেশের কোটি কিশোর-তরুণ নতুন নেশার ফাঁদে আটকে পড়বে।


‎‎তারা আরও বলেন, বর্তমান সরকার নির্বাচনি ইশতেহারে তামাক নিয়ন্ত্রণের অঙ্গীকার করেছিল। এসব পণ্যের বৈধতা সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অর্জনে প্রতিবন্ধকতা তৈরি করবে।


‎‎কর্মসূচিতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, সংস্কৃতিকর্মী, নাট্যকর্মী, জনস্বাস্থ্যকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।


সম্পর্কিত খবর