ক্যাম্পাস

ঈদ-গ্রীষ্মের দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে গোবিপ্রবি

গোবিপ্রবি প্রতিনিধি

শেয়ারঃ

ঈদ-গ্রীষ্মের দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে গোবিপ্রবি- খবরের থাম্বনেইল ফটো

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে দীর্ঘ ২৪ দিনের লম্বা ছুটি শেষে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলেছে আজ।রবিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সকল একডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। ক্যাম্পাস সরেজমিনে ঘুরে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হতে দেখা গেছে।


এদিকে গতকাল ছুটি শেষ হওয়ায় শিক্ষার্থীরা সবাই ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে। পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ উপভোগ করে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে তারা। দীর্ঘ ছুটি শেষে সহপাঠীদের কাছে পেয়ে পরস্পর ঈদের শুভেচ্ছা বিনিময়, গল্প আর আড্ডায় মেতে ওঠেন শিক্ষার্থীরা।


বিশ্ববিদ্যালয়ের হাদি চত্ত্বর , নিউমার্কেট, ক্যাফেটেরিয়া,কফি হাউজ সহ প্রতিটি একাডেমিক ভবন আজ শিক্ষার্থীদের কোলাহলপূর্ন।  শিক্ষার্থীদের পদচারণায় ক্যাম্পাস যেন ফিরে পেয়েছে নতুন প্রাণ, আবারও মুখরিত হয়ে উঠতে শুরু করেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।


এর আগে পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে গত ২১ মে থেকে ১১ জুন পর্যন্ত(শুক্রবার ও শনিবার সরকারি ছুটি থাকার কারণে) মোট ২৪ দিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও অফিস কার্যক্রম বন্ধ ছিল। অত্র বিশ্ববিদ্যালয় ছুটির থাকাকালীন জরুরী সেবাসমূহ (পানি,বিদ্যুৎ,পরিবহন,মেডিকেল,নিরাপত্তা,পরিচ্ছন্নতা ও বৃক্ষরাজী রক্ষণাবেক্ষণ)যথারীতি চালু ছিল।


সম্পর্কিত খবর