জাতীয়

আত্মসমর্পণ করছেন মুফতি আমির হামজা

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

আত্মসমর্পণ করছেন মুফতি আমির হামজা- খবরের থাম্বনেইল ফটো

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মানহানি মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা আজ রোববার সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করবেন।


সিরাজগঞ্জ জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম মল্লিক জানান, মুফতি আমির হামজা হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন। তিনি রোববার দুপুরে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করবেন। এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত আদালত নেবেন।


সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলামও জানান, সংসদ সদস্য আমির হামজা দুপুরে আত্মসমর্পণের জন্য আদালতে উপস্থিত হবেন।


এর আগে, বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ আখ্যা দেওয়ার অভিযোগে গত ২ এপ্রিল আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়। একই দিন আদালত তাকে সমন জারি করে ২১ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দেন।


নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতে আদালতে হাজির না হওয়ায় গত ১৭ মে সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কর্মকার তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।


মামলাটি মন্ত্রীর সম্মানহানির অভিযোগে দায়ের করা হয়েছে। আত্মসমর্পণ ও জামিন আবেদন নিয়ে আদালত কী সিদ্ধান্ত দেন, সেদিকেই এখন সংশ্লিষ্টদের নজর রয়েছে।


সম্পর্কিত খবর