ক্যাম্পাস

২০২৬-২৭ অর্থবছর

সিকৃবির জন্য ৮৯ কোটি ৮২ লাখ টাকার বাজেট অনুমোদন

সিকৃবি প্রতিনিধি

শেয়ারঃ

সিকৃবির জন্য ৮৯ কোটি ৮২ লাখ টাকার বাজেট অনুমোদন- খবরের থাম্বনেইল ফটো

২০২৬–২৭ অর্থবছরের জন্য দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ব্যয় নির্বাহে মোট ১২ হাজার ৩০০ কোটি ৪ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। এর মধ্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) পেয়েছে ৮৯ কোটি ৮২ লাখ টাকা।


বৃহস্পতিবার (১১ জুন) ইউজিসির ১৭৮তম পূর্ণ কমিশন সভায় এ বাজেট অনুমোদন দেওয়া হয়।


অনুমোদিত মোট বাজেটের মধ্যে ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১২ হাজার ১ কোটি ৮২ লাখ টাকা এবং ইউজিসির জন্য ২৯৮ কোটি ৫৮ লাখ টাকা। বিশ্ববিদ্যালয়গুলোর মোট বাজেটের মধ্যে ৭ হাজার ৪২৮ কোটি ৪৩ লাখ টাকা রাজস্ব (পরিচালন) ব্যয় এবং ৪৩টি উন্নয়ন প্রকল্পের জন্য ৪ হাজার ৫৭৩ কোটি ৩৯ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।


২০২৬–২৭ অর্থবছরে সর্বোচ্চ রাজস্ব বাজেট পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, যার পরিমাণ ৯৪৯ কোটি ৩৬ লাখ টাকা। এরপর রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, যার বরাদ্দ ৫৪৩ কোটি ৫৮ লাখ টাকা; চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যার বরাদ্দ ৫০৩ কোটি ৪৭ লাখ টাকা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যার বরাদ্দ ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা।


অন্যদিকে তুলনামূলক কম বাজেট পাওয়া বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (৬৮ কোটি ৩৬ লাখ টাকা), চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (৬৫ কোটি ৯ লাখ টাকা), বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (৬২ কোটি ৮৮ লাখ টাকা), বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয় (৫১ কোটি ৯৫ লাখ টাকা) এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (১৩ কোটি ৩৫ লাখ টাকা)।


সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত ৮৯ কোটি ৮২ লাখ টাকার বাজেট এই তালিকায় মধ্যম পর্যায়ের একটি বরাদ্দ হিসেবে বিবেচিত হচ্ছে।


সম্পর্কিত খবর