জাতীয়

ঢাকাসহ ১৫ অঞ্চলে মধ্যরাতের মধ্যে ঝড়ের শঙ্কা

ডেস্ক

শেয়ারঃ

ঢাকাসহ ১৫ অঞ্চলে মধ্যরাতের মধ্যে ঝড়ের শঙ্কা- খবরের থাম্বনেইল ফটো

মধ্যরাতের মধ্যে ঢাকাসহ দেশের ১৫ অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে।


মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।


পূর্বাভাসে আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিন/দক্ষিন-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।


সম্পর্কিত খবর