ক্যাম্পাস

রাজধানীতে স্বস্তির বৃষ্টি: জবিতে বৃষ্টিবিলাশে মেতেছে শিক্ষার্থীরা

জবি প্রতিনিধি

শেয়ারঃ

রাজধানীতে স্বস্তির বৃষ্টি: জবিতে বৃষ্টিবিলাশে মেতেছে শিক্ষার্থীরা- খবরের থাম্বনেইল ফটো

টানা কয়েক দিনের অসহনীয় গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর রাজধানী ঢাকায় স্বস্তির বৃষ্টি নেমেছে। এদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে দেখা গেছে উৎসবমুখর পরিবেশ। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে হঠাৎ করেই আকাশ ঘন মেঘে ঢেকে যায়। কিছু সময়ের মধ্যেই নগরীর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়, যা গরমে অতিষ্ঠ মানুষের মাঝে স্বস্তি এনে দেয়। এদিকে বৃষ্টি বিলাশে মেতেছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।


দুপুরের পর রাজধানীর বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হলেও এর মাত্রা ছিল ভিন্ন ভিন্ন। কোথাও হালকা বৃষ্টি, আবার কোথাও অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির ফলে দিনের তাপমাত্রা কিছুটা কমে আসে এবং বাইরে থাকা মানুষজন স্বস্তি অনুভব করেন।


আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দেশের ওপর মৌসুমি বায়ুর প্রভাব সক্রিয় থাকায় আগামী দিনগুলোতেও অনেক এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।


এদিকে চলমান মৃদু তাপপ্রবাহ ধীরে ধীরে কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। একই সঙ্গে সারা দেশে তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনাও রয়েছে। আবহাওয়ার এই পরিবর্তনে নগরজীবনে কিছুটা স্বস্তি ফিরলেও বৃষ্টি ও বজ্রপাতের সময় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।


সম্পর্কিত খবর