ক্যাম্পাস
যবিপ্রবি ঝিনাইদহ ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে রিয়াদ ও সাকিব

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অধ্যায়নরত ঝিনাইদহ জেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত ঝিনাইদহ ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) প্রাক্তন সভাপতি ও সেক্রেটারি স্বাক্ষরকৃত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া যায়। উক্ত কমিটির নতুন সভাপতি নিযুক্ত হন মোঃ রিয়াদ পারভেজ (ফুড ইঞ্জিনিয়ারিং) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান মোঃ কামরুল হাসান সাকিব (মাইক্রোবায়োলজি)। উক্ত কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।
নবনিযুক্ত সভাপতি মোঃ রিয়াদ পারভেজ বলেন, "দক্ষিণ পশ্চিম অঞ্চলের গর্ব যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তার সৃষ্টি লগ্ন থেকেই দেশ ও জাতির কল্যাণে কাজ করে চলেছে। যশোরের সবথেকে নিকটবর্তী ঝিনাইদহ জেলার অসংখ্য শিক্ষার্থী তাদের স্বপ্ন পূরণের পাথেয় হিসেবে এই বিশ্ববিদ্যালয় কে বেছে নিয়েছে। দেশের গণ্ডি পেরিয়ে অনেকে বিদেশে গবেষণায় বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছে। অত্যন্ত সুনামের সাথে তাদের মেধার স্বাক্ষর রাখছে। অনেকেই শিক্ষার পাঠ শুকিয়ে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগত সহ অন্যান্য পেশায় নিয়োজিত আছেন। সেই সমস্ত শিক্ষকদের অনুপ্রেরণা কে কাজে লাগিয়ে, আমরা সবাই মিলে অগ্রজ এবং অনুজদের সমন্বয় ঘটিয়ে ঝিনাইদহের সকল শিক্ষার্থীর সার্থ রক্ষায় কাজ করবো ইনশাল্লাহ।"
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি স্বাধীন বিশ্বাস, এম এম তৌফিক ও মোঃ সোহাগ উদ্দিন। যুগ্ম সাধারণ সম্পাদক সৌমিত্র বিশ্বাস শুভ। সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াসির আরাফাত সিয়াম। সহ- সাংগঠনিক সম্পাদক তানভীর রানা। অর্থ সম্পাদক পারভেজ হাসান। সহ- অর্থসম্পাদক রাজু আহমেদ। প্রচার ও প্রকাশনা সম্পাদক অমর্ত্য রায়। সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আহাদ আলী। দপ্তর সম্পাদক মোঃ মাহাবুর রহমান অন্তু। সহ- দপ্তর সম্পাদক মোঃ রেদোয়ান হক রাতুল। ক্রীড়া সম্পাদক নাফিজ হাসান। সাংস্কৃতিক সম্পাদক মোছাঃ পূর্ণিমা খাতুন। ছাত্রী বিষয়ক সম্পাদক সুমাইয়া শিমু। এছড়াও কার্যনির্বাহী সদস্যরা হলেন শোয়েব আকতার, হাসিবুর রহমান, সমাপ্তি বিশ্বাস ও প্রত্যয় সাহা।







