ক্যাম্পাস

চার দফা দাবিতে আমরণ অনশনে ইবি বৈবিছাআ নেতা

ইবি প্রতিনিধি

শেয়ারঃ

চার দফা দাবিতে আমরণ অনশনে ইবি বৈবিছাআ নেতা- খবরের থাম্বনেইল ফটো

পোষ্য কোটা বাতিলসহ চার দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার যুগ্ম সদস্য সচিব বাঁধন বিশ্বাস স্পর্শ। শনিবার (২০ জুন) বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে তিনি এই অনশন কর্মসূচি শুরু করেন তিনি। এসময় তিনি দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।


তার চার দফা দাবিগুলো হলো বিশ্ববিদ্যালয়ে প্রচলিত পোষ্য কোটা অনতিবিলম্বে বাতিল, পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়ে শিক্ষার্থীদের সাথে কর্মকর্তা-কর্মচারীদের অশোভন ও অসৌজন্যমূলক আচরণ বন্ধ করা, সার্টিফিকেট উত্তোলনে হয়রানি স্থায়ীভাবে বন্ধ করা এবং শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া সকল ধরনের অযৌক্তিক ও বৈষম্যমূলক ফি কমানো।


এসময় প্রশাসন ভবন গেটে— ‘যোগ্যতার জয় হোক পশু কোটা রোধ হোক’, ‘অযৌক্তিক ভর্তি ফি, বাতিল চায় বাতিল চাই’, ‘অযৌক্তিক স্টেশন ফি, বাতিল চাই বাতিল চাই’ ও ‘সার্টিফিকেট উত্তোলনে হয়রানি, বাতিল চায় বাতিল চাই’ লেখা সম্বলিত পোস্টার প্রদর্শন করা হয়।


এদিকে তার দাবির সাথে একাত্মতা পোষণ করে বিকেল তিনটার দিকে অনশনে বসে আইন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাজু আহম্মেদ জীবন।


এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার যুগ্ম সদস্য সচিব বাঁধন বিশ্বাস স্পর্শ বলেন, আমাদের জুলাই বিপ্লব সংঘটিত হয়েছিল কোটা বাতিলের দাবিতে। অনতিবিলম্বে পোষ্য কোটা বাতিলসহ সকল অযৌক্তিক সকল ফি কমাতে হবে। এছাড়া পরীক্ষা নিয়ন্ত্রণ কার্যালয়ে শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করতে হবে। কর্মকর্তা-কর্মচারীরা শিক্ষার্থীদের অসৌজন্যমূলক আচরণ এবং সার্টিফিকেট উত্তোলনে হয়রানি বন্ধ করতে হবে। আমার দাবি মেনে না নেওয়া পর্যন্ত অনশন কর্মসূচি চালিয়ে যাব।


এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ও ছেলের নানা সমস্যা আছে। আমরা তার পরিবারের সাথে কথা বলে বিষয়টির সমাধান করবো।


সম্পর্কিত খবর