ক্যাম্পাস

কুবিতে প্রত্নতত্ত্ব বিভাগের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি

শেয়ারঃ

কুবিতে প্রত্নতত্ত্ব বিভাগের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত - খবরের থাম্বনেইল ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী সংগঠন ‘আর্টস এন্ড হেরিটেজ সোসাইটি’র আয়োজনে নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (২০ জুন) বিকেলে বিভাগের ১৫তম আবর্তনের শিক্ষার্থী লাবীব রহমান ও নাবিল হোসাইনের সঞ্চালনায় সামাজিক বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।


প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান ।


অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থী মারজিয়া আক্তার বলেন, “অনেক স্বপ্ন, আকাঙ্ক্ষা সবকিছু পার করে আজকে এই জায়গায় উপস্থিত হয়েছি।

​ভালো-খারাপ সবকিছু মিলিয়েই বিভাগের এই সময়টা কেটেছে। আমার জন্য বা আমাদের ব্যাচের জন্য আমি যদি বলি, ২০১৯ সাল থেকে এখন পর্যন্ত আমরা বিভাগে অনেক কিছু পেয়েছি। আমরা অনেক নতুন শিক্ষক পেয়েছি। আমরা অনেক রিসোর্স পেয়েছি এই বিভাগে। সবকিছু মিলিয়ে আমাদের সময়টা খুবই সুন্দর ছিল।”


সমাপনী বক্তব্যে প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দীন বলেন, “চার বছর পর চলে গেলেই প্রবীণ হয় না। আমরা আসলে প্রবীণ হতে দিবো না। প্রত্নতত্ত্ব বিভাগ একটি পরিবার। তোমরা যারা বিদায়ী আছো, তোমাদের যেমন খারাপ লাগে আমাদেরও তেমনি খারাপ লাগে। কারোর শূন্যতা কাউকে দিয়ে পূরণ হয় না। শুধুমাত্র যারা প্রথম বা দ্বিতীয় না; ক্লাসের কাউকে আমরা ভুলবো না সবাইকে মনে রাখব।”


উল্লেখ্য, অনুষ্ঠান শেষে সন্ধ্যা ৬ টায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।


সম্পর্কিত খবর